উন্নয়নের জন্য আবার নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি-শাওন।

0
59

ভোলা জেলা প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওনের পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চরমোজাম্মেলে, চর জহিরউদ্দিনে পথ সভা ও চাঁদপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন।

এ সব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ যতবারই নৌকায় ভোট দিয়েছেন ততবারই তাদের উন্নয়ন হয়েছে। চরাঞ্চলে এখন শহরের মত বাজার, বিদ্যুৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর শিক্ষা প্রতিষ্ঠানের কারণে এখন জেলেদের ছেলে-মেয়েদেরও শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই চরাঞ্চলের মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ৭ জানুয়ারি তারা অবশ্যই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও সরকার গঠনের সুযোগ দিবেন।

তিনি আরো বলেন, এবারও যদি তিনি বিজয়ী হতে পারি তাহলে এই চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের পাশাপাশি আরো শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউটিনি ক্লিনিক গড়ে তোলা হবে। এছাড়াও চরাঞ্চল যাতে মেঘনা নদীর ভাঙন রোধে রিং বেড়ি বাঁধ নির্মাণ করা হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাক কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, মলংচড়া ইউপি চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল, ভোলা জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইসতিয়াক হাসান, কৃষকলীগ সাধারণ সম্পাদক পারভেজ, ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন সবুজ, সম্পাদক অপু চৌধুরী প্রমূখ।


উন্নয়নের জন্য আবার নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি-শাওন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here