
শাহাজান ইসলাম,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি থেকে ৪৩ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ৩ শিক্ষার্থী।
এ পর্যন্ত জানা যায়, ৪৩ তম বিসিএস এ বশেমুরবিপ্রবি থেকে ৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন, (১) রফিকুল ইসলাম আপন, শিক্ষা ক্যাডার, (পজিশন ৪র্থ) তিনি সমাজবিজ্ঞান বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। (২) ইমামুল হোসেন জ্যতি,কৃষি ক্যাডার (কৃষি সম্প্রসারণ কর্মকর্তা)। তিনি কৃষি বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। (৩) কানিজ ফাতেমা, শিক্ষা ক্যাডার। তিনি সমাজবিজ্ঞান বিভাগের (২০১৩-১৪) শিক্ষাবর্ষের স্টুডেন্ট ছিলেন।
উল্লেখযোগ্য, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।
বশেমুরবিপ্রবি থেকে সিনিয়র ভাই আপুদের এমন সাফল্যে উচ্ছ্বাসিত ও আনন্দিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ক্যাম্পাস থেকে প্রতি বছরের সাফল্য ধারাকে অবহ্যত রাখতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীবৃন্দ অনুপ্রাণিত হচ্ছে।













