
এইচ এম হোসাইন,তালতলী (বরগুনা) প্রতিনিধি
মাদরাসা নুরীয়াহ অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কচুপাত্রা বাজার সংলগ্ন মাদরাসা মিলনায়তনে প্রধান শিক্ষক মাওলানা মোঃ তানভীরুল ইসলামের সভাপতিত্বে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন এবং পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসা নুরীয়াহ এর প্রতিষ্ঠাতা পরিষদ ইন্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, হাফেজ আতিকুর রহমান, এইচ এম শামিম। এবং সহকারী শিক্ষক মাওলানা ছামছুদ্দিন, মাওলানা মোহাম্মদ ফেরদৌস ও শিক্ষক মন্ডলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ মুহাম্মদ আবুসালেহ।
উল্লেখ্য, মাদরাসা নুরীয়াহ বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে অত্র মাদরাসার শিক্ষার্থীরাৃ সাফল্যজনক কৃতিত্ব অর্জন করে।













