গোয়াইনঘাটে ক্রীড়া সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল কাদির সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্রীড়া শিক্ষক ও ক্রীড়ানুরাগীদের নিয়ে ক্রীড়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ক্রীড়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. তাহমিলুর রহমান।

ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট সরকারি কলেজ-এর অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে ক্রীড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজিত সমাবেশে ক্রীড়া শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে ক্রীড়া পরিচালনা সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনার উপর আলোচনা করা হয়।


গোয়াইনঘাটে ক্রীড়া সমাবেশ অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles