*দেশপ্রেম*

0
131

মোঃ আব্দুর রহীম হাজারী

দেশের বুকে বাঁচবো মোরা
দেশকে ভালোবেসে,
দেশের জন্য ত্যাগ যে স্বীকার
করবো মোরা হেসে।
জীবন মরণ সবি মোদের
হবে দেশের তরে,
দেশকে ভালোবেসে যাবো
সারা জীবন ভরে।
এগিয়ে নেবো দেশকে মোরা
ভালোবাসা দিয়ে,
উন্নয়ন হবে যে দেশ
আমজনতা নিয়ে।
বঙ্গবন্ধুর স্বাধীন বাংলায়
জন্মে মোরা ধন্য,
জীবনকে সঁপে দিতে চাই
দেশ প্রেমের’ই জন্য।

*দেশপ্রেম*

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here