যুক্তরাজ্য থেকে সিলেট ফেরা আরও ২০০ জন কোয়ারেন্টাইনে

0
139

যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও ২০০ জন প্রবাসী। সোমবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ৭ দিনের কোয়ারেন্টাইন পালনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ২৩৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০২ ফ্লইটটি দুপুর সাড়ে ১২টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ২০০ জন সিলেটের বাসিন্দা। বাকি ৩৭ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়।

প্রসঙ্গত, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে সিলেটে দু’টি ফ্লাইট আসে। ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ঘোষণার পর সিলেটে আসা যাত্রী সংখ্যা কমতে শুরু করলেও তা কমিয়ে ৪ দিন ও পরে ৭দিন করায় আবার যাত্রী সংখ্যা বাড়তে শুরু করে। এর আগে গত ফ্লাইটে যুক্তরাজ্য থেকে সিলেট ফেরেন ১৫০ জন যাত্রী। সোমবার ফিরলেন আরও ২০০ জন।


যুক্তরাজ্য থেকে সিলেট ফেরা আরও ২০০ জন কোয়ারেন্টাইনে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here