নড়াইলে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ৩

0
92

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯), মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) ও মোঃ সুজন মোল্লা (১৯) নামের ০৩জন আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯) মাগুড়া জেলার সদর থানাধীন নিজনান্দুয়ালী গ্রামের মোঃ ফারুক বিশ্বাসের ছেলে, মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) একই গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে এবং মোঃ সুজন মোল্লা (১৯) যশোর জেলার অভয়নগর থানার বনগ্রাম সাকিনের মোঃ শফিকুল মোল্লার ছেলে। অদ্য ৩০ ডিসেম্বর সকাল ০৮ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের কলোড়া গ্রামস্থ জনৈক নাসির উদ্দিন এর বাড়ির সামনে নড়াইল টু গোবরাগামী পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯), মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) ও মোঃ সুজন মোল্লা (১৯)দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ১০০ গ্রাঁম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


নড়াইলে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here