লালমনিরহাটে হরতালের সমর্থনে যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের লাঠি মিছিল

0
117

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটে ডমি নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে লাঠি মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান ভিপি আনিস ও ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দের নেতৃত্বে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে লাঠি মিছিল বের করা হয়।

পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে ব্যস্ত থাকার সুযোগকে কাজে লাগিয়ে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে লাঠি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।

লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান ভিপি আনিস ও ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ সহ নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, আসুন আমরা আওয়ামী লীগের এই সিলেকশন নির্বাচন বর্জন করি।

মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাতে লাঠি নিয়ে হরতালের সমর্থনে ও ডামি নির্বাচন বর্জনের স্লোগান দেন।


লালমনিরহাটে হরতালের সমর্থনে যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের লাঠি মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here