দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাল, দুমকিতে ২৪টি কেন্দ্রেই পৌছেছে নির্বাচনী সরঞ্জাম

0
128

মো. জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পটুয়াখালী-১ আসনের দুমকী উপজেলায় এ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার বাদে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে। মোট ২৪ টি কেন্দ্রের ১৬৮টি বুথে ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭০ হাজার ৪ শত ৮২ জন। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ, ১২ জন আনসার ভিডিপি, স্ট্রাইংকি ফোর্স, বিজিবিসহ সেনাবাহিনী সদস্যরা মাঠে থাকবেন।

এ আসন থেকে জাতীয় পার্টি মনোনীত এবিএম রুহুল আমীন হাওলাদার (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত নাসির উদ্দিন তালুকদার (ডাব), জাসদ থেকে মনোনীত আনোয়ারুজ্জামান চুন্নু মিয়া (মশাল), সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত মহিউদ্দীন মামুন (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত মো. নজরুল ইসলাম (আম) ও তরিকত ফেডারেশন মনোনীত মো. খলিল ফুলের (মালা) এই ৬ টি প্রতীকে লড়াই করবেন।

নির্বাচনে জয়লাভের ব্যাপারে আত্মবিশ্বাসী লাঙ্গল মার্কার সমার্থকেরা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে বাংলাদেশ কংগ্রেস পার্টির সমার্থকেরা জানান ‘প্রতিটি কেন্দ্রেই আমাদের এজেন্ট থাকবে। আশা করছি, আমাদের নির্বাচনী এজেন্টরা নির্বিঘ্নে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচন কমিশন এটি নিশ্চিত করবে যেন তারা নির্বিঘ্নে সেখানে দায়িত্ব পালন করতে পারেন।’

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, ‘প্রত্যেক প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাল, দুমকিতে ২৪টি কেন্দ্রেই পৌছেছে নির্বাচনী সরঞ্জাম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here