
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
আজ বুধবার ১৭ জানুয়ারী ২০২৪ইং সকাল ১১ ঘটিকায় নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে আবারও ভয়াবহ আগুনের পুড়ে দোকান পাট ছাড়খার হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও দুই দোকানের মালিক জানান, সকাল ১১ ঘটিকার সময় আগুনের সূত্রপাত ঘটে শর্টসার্কিট
থেকে। মেসার্স ইদ্রিস বেডিং স্টোর এর প্রোঃ মোঃ আবদুল্লাহর দোকানের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানের পিছনে আবদুল্লাহর জোটের গোডাউন ছিল। শট সার্কিট থেকে আগুন গুডাউনের পিছনে ছড়িয়ে পড়লে সাথে সাথে তাহার গুডাউন সহ একটি মেশিন পুড়ে যায়। আগুন পাশের কীটনাশক ও সারের দোকানে ছড়িয়ে পড়ে। সেই সাথে সারের দোকানের অনেক সার ওকীটনাশকপুড়ে যায়।
ইদ্রিস বেডিং এর প্রোঃ আবদুল্লাহ জানান আগুনে পুড়ে তার প্রায় ৭,০০,০০০টাকার ক্ষতি হয়। সেই সাথে মেসার্স হূমায়ুন এন্টার প্রাইজের প্রোঃ হুমায়ূন কবির জানান আগুনে পুড়ে সার ও কীটনাশকসহ প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয় উনার। আগুন লাগার ঘটনা শুনার পর
পরই সাথে সাথে পর্বধলার ফায়ার সার্বিস পৌঁছে দুইটি ইউনিট কাজ করে ২ ঘন্টা সময়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়াস সার্বিস কর্মকর্তা বলেন দিনের বেলার জন্য ক্ষতি কম হয়েছে। রাতে হলে ক্ষতির পরিমাণ আরোে বেশি হতো।
পূর্বধলা উপজেলার নির্বাহি কর্মকর্তা মোঃ কবিরুল আহসান উক্ত ঘটনা জানার সাথে সাথেই পূর্বধলা থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি আশরাফুল ইসলামকে সাথে নিয়ে দ্রুত সরেজমিন পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য শ্যামগঞ্জ বাজারে পূর্বেও দুইবার আসুন লাগে বড় ধরনের ক্ষতি হয়। এবার নিয়ে তৃতীয় বার আগুন লাগে। উপস্থিত জনতা বলেন, শ্যামগঞ্জ বাজার জনবহুল এলাকা তাইএই এলাকার দ্রুত একটি ফায়ার নির্মাণ করা আমাদের সকলের দাবী।





