নড়াইলে ১টি চোরাই ব্যাটারি চালিত ইজিভ্যানসহ একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

0
88

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

গত ৩০ ডিসেম্বর’২৩ রাত অনুমান ২০ঃ৪৫ ঘটিকা হতে ২১ঃ১৫ ঘটিকার মধ্যে নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী সাকিনস্থ নড়াইল পুরাতন বাস টার্মিনালের রাস্তার উপর হতে ০৩টি ব্যাটারি চালিত ইজিভ্যান অজ্ঞাতনামা চোরেরা কৌশলে চুরি করে চম্পট দেয়।

ভুক্তভোগী ভ্যানচালক মোঃ মাহাবুবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) পলাশ কুমার ঘোষ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারে মাঠে নামে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) পলাশ কুমার ঘোষ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে একটি চৌকশ টিম গত ১৮ জানুয়ারি’২৪ চোর চক্রের ০৩ জন সদস্যকে গ্রেপ্তার করেন এবং তাদের হেফাজত হতে ০৩টি ব্যাটারি চালিত ইজিভ্যান উদ্ধার করেন।

অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় চোর চক্রের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ প্রদান করেন। যার প্রেক্ষিতে চোর চক্রের সক্রীয় সদস্যদের গ্রেফতার করতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) জয়দেব কুমার বসু ও সদর থানার এসআই (নিঃ) পলাশ কুমার ঘোষসহ যৌথ টিম অদ্য সকাল ০৬.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে একই চোর চক্রের সদস্য মোঃ ফারুক মোল্যা (২৮) ও সাকিব বিশ্বাস (২০) তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার এবং আসামি মোঃ ফারুক মোল্যা (২৮) এর হেফাজত হতে চোরাই ০১টি ব্যাটারী চালিত ইজিভ্যান উদ্ধার করতে সক্ষম হন। ধৃত আসামি মোঃ ফারুক মোল্যা (০৮টি মামলার আসামি) নড়াইল জেলার সদর থানাধীন চুনখোলা গ্রামের হবিবর মোল্লার ছেলে এবং সাকিব বিশ্বাস (২০) একই গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


নড়াইলে ১টি চোরাই ব্যাটারি চালিত ইজিভ্যানসহ একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here