ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব বিশ্বাস আর নেই

0
55

বিশেষ প্রতিনিধি পাবনা

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য দলীয় অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।


ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব বিশ্বাস আর নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here