
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
শনিবার (২০ জানুয়ারি ২০২৪ইং) দুপুরে পারঘাট থেকে মহিষখোচা যাওয়ার পথে একটি ছেলে হারিয়ে গিয়েছে ছেলেটির নাম মোঃ আবু সুফিয়ান, বয়স (১১) বৎসর।
ছেলেটির পিতার নামঃ মোঃ মোস্তফা, মাতা মোছাঃ শেফালী বেগম, দাদা মৃত কালা দেওয়ানি সাবেক ইউ.পি সদস্য ৪ নং ওয়ার্ড শিয়ালখোওয়া। হারানোর সময় তার গায়ে ছিল আকাশি রঙ্গের জুব্বা, পরনে ছিল প্যান্ট, গায়ের রং কালো শ্যামলা, মাথার চুল কালো, উচ্চতা ৪ ফুট।
এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৫৯৬ । যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানাঃ কালীগঞ্জ থানা অথবা পিতাঃ মোঃ মোস্তফা, মোবাইল নং- ০১৭০৭ ৯৩৭৬৫৮। ঠিকানাঃ গ্রামঃ পারঘাট, ইউনিয়ন চলবলা, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ লালমনিরহাট।












