
খন্দকার ছদরুজ্জামান,জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার বেলটিয়া গ্ৰামের নদীর পাশে প্রায় ৫ একর জমির উপর গড়ে উঠেছে পাটকাঠি পুড়িয়ে পাউডার তৈরির কারখানা,যার নেই কোন সরকারি অনুমোদন। উক্ত প্রতিষ্ঠানের প্রোপাইটার বেলটিয়া গ্ৰামের রুবেল মোল্লা।
পাটকাঠি পুড়িয়ে পাউডার তৈরির কারখানার বৈধতা সম্পর্কে রুবেল মোল্লার সাথে কথা হলে তিনি বলেন,এই কারখানার কিছু অনুমোদন আছে এবং কিছু কিছু অনুমোদন নেওয়া হয়নি, তবে অনুমোদনের পরিক্রিয়াধীন আছে। কিন্তু রুবেল মোল্লা সাংবাদিকদের উক্ত কারখানার কোন প্রকার অনুমোদন দেখাতে পারে নাই।
রুবেল মোল্লা আরো বলেন, দেখেন এই প্রতিষ্ঠানে এই এলাকার প্রায় ১০০ শত জনের ও বেশী মানুষ কর্ম করে জীবন জীবিকা চালাচ্ছে। আমরা পাটকাঠি পুড়িয়ে পাউডার তৈরি করে চীন দেশে রপ্তানি করি থাকি। চীন দেশ এই পাউডার দিয়ে কি তৈরি করে তা আমরা জানি না।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এই কারখানার ধোয়া ও কালির কারনে বাতাসের ঘূর্ণায়নে আমাদের কোমলমতি ছেলে মেয়ে ও বৃদ্ধাদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে ও পোশাক পরিচ্ছেদ, আসবাবপত্র কালিতে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান।
আইন প্রয়োগকারী সংস্থার কাছে এলাকাবাসীদের দাবি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকার পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে শিশু ও বৃদ্ধাদের স্বাভাবিক ভাবে জীবনযাপনের জোর দাবি জানান।













