
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
১৪৮ ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নিলুফার আনজুম পপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। নিলুফার আনজুম পপি ঐ বিদ্যালয়ের এস.এস.সি ৯১ব্যাচের শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট নিলুফার আনজুম এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রধান করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়,মোঃ আশরাফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বিদায়ী প্রধান শিক্ষকএনামূল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, শিক্ষার্থী মারিয়া সুলতানা ঐশী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে শেষে অতিথিরা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ওজিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিভিন্ন বই উপহার দিয়ে পুরস্কৃত করেন।













