আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
129

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারী) বেলা ১১:৩০ টায় কেজি স্কুল মিলনায়তনে উক্ত অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু। সহকারী শিক্ষক আছাফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সদস্য সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আহম্মেদ, গুনাকরকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম, শিক্ষক সেলিম হোসেন প্রমূখ।

সমাবেশে- শিক্ষার গুণগমান বৃদ্ধি, শিক্ষক ও অভিভাবদের দায়িত্ব কর্তব্য সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।


আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here