বাউফলে চোরাই মাল জব্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতার অর্থদণ্ড

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় কালিশুরি লঞ্চঘাট সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

(২৭জানুয়ারি) শনিবার রাতে এ জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীশুরি লঞ্চঘাটের পাশে দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করে আসছেন কালিশুরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদ, ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে কম মূল্যে তিনি চোরাই মাল সংগ্রহ করে আসছেন এবং বরিশাল-ঢাকা চোরাই মাল বিক্রি করে লাভবান হচ্ছেন এবং তার অধীনে একাধিক চোর চক্র কাজ করে বলে অভিযোগ রয়েছে। চোরাইকৃত সরকারি মাল ট্রাকে করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ ঘটিকায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী কালিশুরি লঞ্চঘাট বাজারে উপস্থিত হয়ে বজলুর রশিদের ভাঙারি দোকানের সামনে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে চোরাইকৃত সরকারি কয়েকটি টিউবয়েল জব্দ করেন এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে বজলুর রহমানকে নগদ ৫০০০০ টাকা জরিমানা করেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্যবসায়ী বজলুর রহমান কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার জামালের অনুসারী।

বাউফল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. বশির গাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙারি ব্যবসায়ী বজলুর রহমানকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তিনি সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাউফলে চোরাই মাল জব্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতার অর্থদণ্ড

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles