কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ১নং ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

0
161

মোঃ মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাজীপাড়া রেলগেট গ্রামে আজ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। অর্থ ও সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ছাত্রলীগের কুমারখালী উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি, কুমারখালী পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক কুমারখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৎ, আদর্শবান, শিক্ষিত, মেধা সম্পন্ন ও মহৎ মনের অধিকারী ব্যক্তি কাজীপাড়া রেলগেট গ্রামের আবু দাউদের ছেলে ডাঃ মো: সিয়াম শেখ। আরো উপস্থিত ছিলেন কাজীপাড়া রেলগেট গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ। তিনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গরিব-দুখিনী ও প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে ৬৫ পিস কম্বল নিজ হাতে বিতরণ করেন। সিয়াম শেখ কম্বল বিতরণ শেষে গরিব-দুখিনী মানুষের সাথে মতবিনিময় আলোচনা মিটিং করেন। তিনি বলেন যে কুমারখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে অর্থের সংকটে বাসায় ভোগেন অথবা ডাক্তার দেখাতে পারছেন না ওষুধ কেনার সমর্থন নেই এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি ব্যবস্থা নিব। এছাড়া যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসলে আমি ব্যবস্থা নিবো।

সিয়াম শেখ আর বলেন আমি গরিব দুখিনী মানুষের মাঝে বেঁচে থাকতে চাই তাই ডিজিটাল বাংলাদেশে ২০২৪ সালে আসন্ন পৌর নির্বাচনে কুমারখালী পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের সকল স্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী। এক নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সিয়ান শেখ এলাকাবাসীর দোয়া সামর্থন চেয়ে গণসংযোগ করেন এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ১নং ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here