
বিশেষ প্রতিনিধি ভোলা
ভোলার লালমোহনে ইয়ুথ ভোলা ০৩ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ও নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার এর ফ্রিল্যান্সিং শাখার পরিচালক ইব্রাহীম সম্রাটের সভাপতিত্বে লালমোহন উপজেলার পৌরসভা ১নং ওয়ার্ড আলমগীর সারেং বাড়ি সহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের।
এসময় পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টারের পরিচালক নজরুল ইসলাম শুভরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।












