নড়াইলে পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার

0
163

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ০৪ ফেব্রুয়ারি’২৪ সকাল ০৭ঃ২০ ঘটিকার সময় ডাকাতি মামলায় ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ড ও ২০,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামাল নড়াইল জেলার সদর থানার বাহিরগ্রাম সাকিনের আঃ রহমান মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সেলিম মহালদার ও এএসআই মোঃ শাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here