ভোলার তজুমদ্দিনে বাংকারে রাখা চোরাই মালামালসহ সিন্ডিকেট হোতা বাপ-বেটা আটক

0
193

মোঃ আমির হোসেন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা

ভোলার তজুমদ্দিনে মাটির নিচে বাংকার করে লুকিয়ে রাখা চোরাই মালামাল সহ চোর সিন্ডিকেটের মুলহোতা বাপ-বেটা দুই চোরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় গ্রামবাসীর ঘেরাও করে রাখা চোরের বাড়ী থেকে পুলিশের সহায়তায় বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, ২ ফেব্রুয়ারী রাতে উপজেলার আড়ালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের অটোগাড়ীর ৫টি ব্যাটারী চুরি হয়। প্রত্যক্ষদর্শীরা চোর চিনতে পারে এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর সুত্র ধরে বাদীর সনাক্ত ও দেখানো মতে গ্রেফতার উল্লেখিত আসামী ১। মোঃ হানিফ এর বসত ঘরের খাটের নিচ থেকে বাদীর চুরি যাওয়া ০৪ (চার)টি ব্যাটারি উদ্ধার করত সাক্ষীদের সম্মূখে জব্দ করা হয়। এ ঘটনা জানাজানি হলে লোকজন জড়ো হতে থাকে। এসময় কয়েকজন হানিফের পুকুরে নেমে অটো বোরাকের ৫টি বডি উদ্ধার করে। এঘটনায় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হানিফ (৫০), পিতা-মৃত দেলোয়ার হোসেন এবং ২। মোঃ মানিক (২৫), পিতা- মোঃ হানিফ, উভয় গ্রাম-আড়ালিয়া (মাতব্বরকান্দি), ৮নং ওয়ার্ড, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা’দ্বয়কে আসামী চালান ও প্রতিবেদন সহকারে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্র আরো জানায়, হানিফের বসতঘর ও বাড়িতে তল্লাশি করে মাটির নিচে বাংকার থেকে গাড়ির যন্ত্রাংশ, মটারসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়। তারা আরো জানান, ইতিপূর্বে হানিফের বাড়ি থেকে কয়েকটি চোরাই গরু উদ্ধার করে মামলা দিয়ে হাজতে পাঠালে জামিনে এসে স্থানীয় চেয়ারম্যান এর বিরুদ্ধে উল্টো কোর্টে মামলা দেয় এই চক্র। এসব কারণে স্থানীয়রা চোরের বিরুদ্ধে প্রতিবাদের সাহস পায়না। চোর যাতে জামিনে বেড়িয়ে আসতে না পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।


ভোলার তজুমদ্দিনে বাংকারে রাখা চোরাই মালামালসহ সিন্ডিকেট হোতা বাপ-বেটা আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here