ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতি, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ এর কৃতজ্ঞতা প্রকাশ

0
216

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

গত ২১ জানুয়ারি ২০২৪ইং, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের অধিনস্ত গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুদ।

নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত করায়, গৌরীপুরের কৃতিসন্তান সাবেক এমপি মহোদয়ের পুত্র জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুল হাসান মাসুদ।

দৈনিক একুশে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নব গঠিত গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান মাসুদ বলেন, “গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটিতে আমাকে সভাপতি নির্বাচিত করায়, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব ভাইয়ের প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞতা জানাই। উনার মতো নেতা আমাদের সাথে আছেন বলেই গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগের এতোটা শক্তিশালী। আমার উপর আস্থা দেখিয়ে উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমার কোনো কমতি থাকবে না। ইনশাআল্লাহ গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগকে, ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগের মডেল হিসেবে গড়ে তুলবো। জেলা স্বেচ্ছাসেবক লীগের দিক নির্দেশনায় কাজ করতে আমার সংগঠন সদা প্রস্তুত”

মাহমুদুল হাসান মাসুদ আরো বলেন, “বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আমার কাছে নতুন অভিজ্ঞতা নয়। পূর্বের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। তাই সভাপতির দায়িত্ব পালন করা আমার জন্য সহজ হবে। এই ইউনিটের প্রত্যেকটি কর্মীর সাথে আমার সু সম্পর্ক আছে এবং থাকবে।”

মাহমুদুল হাসান মাসুদ, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য (আহ্বায়ক কমিটি), সাবেক সদস্য গৌরীপুর উপজেলা ছাত্রলীগ হিসেবে দায়িত্ব পালন করেছেন।


ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতি, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ এর কৃতজ্ঞতা প্রকাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here