মাারীপুরের ডাসারে ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরন

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। আজ(শনিবার) সকালে ডাসার সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামানের উদ্যোগে উক্ত বিতরনী কার্যক্রম সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, ডাসার ইউনিয়নের, ডাসার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, সাবেক ইউপি সদস্য সৈয়দ শহিদুল ইসলাম, ঢাকার রামপুরা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ শাহ নেওয়াজ লিংকন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ডাসার উপজেলা শাখার সভাপতি সৈয়দ সালমান হোসেন অন্তুু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মাারীপুরের ডাসারে ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here