শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে – এমপি শাওন

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অসহায় মানুষের ভাগ্যন্নোয়ন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষ বর্তমান সরকারের আমলে নিরাপদে ও শান্তিতে রয়েছেন।

শুক্রবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বদরপুর ইউনিয়নের সাতবাড়িয়া ও ধূমকেতু আবাসনের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ ও ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে – এমপি শাওন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles