
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
গত ২১ জানুয়ারি রোজ রবিবার, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট ও সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, তিন বছর মেয়াদী গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেন।
গৌরীপুর পৌর সেচ্ছাসেবকলীগ এর নবগঠিত কমিটিতে মারুফ হাসান কে ১নং সাংগঠনিক সম্পাদক মনোনীত করায়, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উত্তম চক্রবর্তী রকেট ও ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক, তানজির আহমেদ রাজীব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মারুফ হাসান।
দৈনিক একুশে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক (১) মারুফ হাসান বলেন, “আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম, এবং ওয়ার্ড ছাত্রলীগ এর সভাপতির দায়িত্ব পালন করেছি। স্বেচ্ছাসেবক লীগে আমি নতুন। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এর সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। সেই সুবাদে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করতে, আমার জন্য অনেক সহজ হবে। আমি আমার দক্ষতা ও পরিশ্রম দিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং মাসুদ-হোসাইন পরিষদ সবার সেরা পরিষদ হিসেবে উপস্থাপন করতে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।”
মারুফ হাসান ২০১৬ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। গৌরীপুরের সাবেক মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয়ের দিক নির্দেশনায়, গৌরীপুরের ছাত্রলীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছেন। গৌরীপুর পৌর ছাত্রলীগের অধীনস্থ ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।













