কুষ্টিয়া কুমারখালীতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে ২ ঘন্টা পরে বাবার মৃত্যু এলাকাতে শোকের ছায়া

0
71

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়েপরে ছেলের বাবা পরবর্তী ২ ঘণ্টা পর মারা যায় ছেলের বাবা। মঙ্গলবার দুপুরে উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কুমারখালী উপজেলা ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে মোঃ কাবিল এবং কাবিল এর ছেলে মোঃ আবিদুল।

জানা যায়, মঙ্গলবার সকালে আবিদুল তার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ডাক্তার নিকট চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তিতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার বাবা কাবিল অসুস্থ হয়ে পড়েন। এবং তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

চাপড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এনামুল হক মনজু বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের মৃত্যু সংবাদ সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার বাবা মারা যায়। ছেলে ও বাবার মৃত্যুতে এলাকা বাসির শোকের ছায়া নেমে এসেছে পরিশেষে ছেঁউড়িয়া গোরস্থানে পিতা ও পুত্রকে দাফন করা হয় বলে জানা যায়।


কুষ্টিয়া কুমারখালীতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে ২ ঘন্টা পরে বাবার মৃত্যু এলাকাতে শোকের ছায়া

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here