বিশ্বনাথে প্রতিবন্ধী শিক্ষার্থী ও রোগীদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

0
79

মো: তুহিন মিয়া,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বনাথে এইট ইউকে ২০১৫ এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও রোগীদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বিশ্বনাথের নংশিংপুর গ্রামে অবস্থিত বিশ্বনাথ এইট ইউ,কে প্রতিবন্ধী স্কুল মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন সংগঠনের সেন্টাল কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান।

বিশ্বনাথ এইট ইউকের সভাপতি মাষ্টার মুহাম্মদ ঈমাদ উদ্দিন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোসন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইট ইউকে সেন্টাল কমিটির সহসভাপতি মোহাম্মদ মহব্বত শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্বনাথ এইট ইউকের সহসভাপতি রাহিমা আহমেদ, বিশিষ্ট শিক্ষানূরাগী শাহজাহান আহমদ, সমাজসেবক ফেরদৌস আহমদ প্রমুখ।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার ধারা দুই শতাধিক শিক্ষার্থী ও বিশেষ সুবিধাভোগী রোগীদের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।


বিশ্বনাথে প্রতিবন্ধী শিক্ষার্থী ও রোগীদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here