ঘোড়াঘাটে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
72

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শাহিদুল ইসলাম, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু উপস্থিত ছিলেন। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জন করে শিক্ষার্থী সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


ঘোড়াঘাটে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here