
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভয়াশ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল মাছ ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যন্নোয়নে সফলতার সাথে কাজ করছেন। দেশের খেটে খাওয়া জেলে সম্প্রদায়ের প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অবদান অপরিসীম।
উপজেলা নির্বাহি অফিসার মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা মৎস্য অফিসার মো. আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।













