নেত্রকোনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান

0
100

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি এই শ্লোগান কে সামনে রেখে অদ্য শনিবার ২৪.০২.২০২৪ খ্রি. নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়। এ সময় প্রধান অতিথি মহোদয় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাধারণ মানুষের জন্য কাজ করার নির্দেশনা প্রদান করেন।

২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করা আহ্বান জানান। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে প্রয়োজনের দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জনাব শাহেদ পারভেজ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ ফয়েজ আহমেদ পুলিশ সুপার নেত্রকোণা, মেজর রাশেদ (অধিনায়ক এর দায়িত্বে) নেত্রকোণা বিজিবি, মোহাম্মদ হারুন অর রশিদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ সাহেব আলী পাঠান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ লুৎফর রহমান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (‌ডিএস‌বি), জনাব গোলাম মাওলা তুহিন আনসার কমান্ডেন্ট নেত্রকোণা, মোঃ খবিরুল আহসান পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাশেদুল ইসলাম অফিসার ইনচার্জ পূর্বধলা থানা, পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নেত্রকোনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here