ভোলার চরফ্যাশনে বেড়িবাঁধের ঢালে ব্লকের উপর ঘর নির্মাণ করছেন ইউপি সদস্য

0
121

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধের ঢালে ব্লকের উপরে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল এর বিরুদ্ধে। উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের হামিদপুর গ্রামের নতুন স্লুইজ বাজারের দক্ষিণ পাশে হামিদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন বেড়িবাঁধের ঢালে ব্লকের উপরে আধা পাকা ঘরটি নির্মাণের কাজ চলছে।

সরজমিন গিয়ে দেখা যায়, ওই গ্রামের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল বেড়িবাঁধের ঢাল দখল করে ব্লকের উপরে পাকা ঘরটি নির্মাণ করছেন। স্থানীয়রা জানান, ১২ফুট বেড়িবাঁধের রাস্তাটিতে প্রতিনিয়তই যানজটসহ দুর্ঘটনার মত ঘটনাও ঘটে। ইউপি সদস্য ঘরটি নির্মাণ করছেন একটি মাদ্রাসার সামনে একেবারেই বেড়িবাঁধের ঢালে। এখানে ঘর নির্মাণ হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে শিক্ষার্থী ও যান চলাচল কারিরা।

অভিযুক্ত ইউপি সদস্য মো. রাসেল জানান, পানি উন্নয়ন বোর্ডের মৌখিক অনুমতি নিয়েই ব্লকের উপরে ঘর নির্মাণের কাজ করছি। তবে পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজনে ঘরটি সরিয়ে ফেলার কথাও জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২’র নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলছেন ভিন্ন কথা,তিনি বলেন- ইউপি সদস্যকে বেড়িবাঁধের ঢালে ঘর নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি এবং বেড়িবাঁধের ঢালে কারো স্থাপনা নির্মাণের অধিকার নাই। যদি কেউ এটা করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।


ভোলার চরফ্যাশনে বেড়িবাঁধের ঢালে ব্লকের উপর ঘর নির্মাণ করছেন ইউপি সদস্য

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here