ভোলার তজুমদ্দিনে চাঁচড়া ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাউল বিতরণ

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক:

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ১৮ জানুয়ারী ২০২২ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক ভিজিডি কার্ড এর ৩৭৬ জনকে চাউল বিতরণ করা হয়। ওই বিজিডি কার্ডের চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মোঃ আবু তাহের মিয়া। তিনি বলেন- এই ভিজিডি কার্ড এর চাউল আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার। এই ভিজিডি কার্ডের চাউল আমি বা আমার কোন মেম্বার দেয় নি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত সচিব হারুন অর রশিদ, চাঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা এবং দৈনিক একুশে নিউজ পত্রিকার সম্মানিত নির্বাহী সম্পাদক মোঃ নুরুল ইসলাম সহ চাঁচড়া ইউনিয়নের আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


ভোলার তজুমদ্দিনে চাঁচড়া ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাউল বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here