ঢাকা বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন

0
154

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

চাচা ফারুক শেখের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছে বেইলি রোডে অগ্নি কান্ডে নিহত বৃষ্টি খাতুনের লাশ।

সোমবার রাত সাড়ে ৮টার সময় বৃষ্টি খাতুন মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছালে গ্রামের মানুষ ও আত্মীয়স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঢাকা থেকে লাশ নিয়ে বাবা এবং মা গ্রামের বাড়িতে পৌঁছালে মৃত বৃষ্টি খাতুনের আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

পরে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে বড় চাচা ফারুক শেখের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমানসহ গ্রামবাসী ও মিষ্টি খাতুনের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৯ শে ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন মৃত্যু বরণ করে।

পরিচয় জটিলতার কারণে দীর্ঘ ১১ দিন পর আদালতের মাধ্যমে সোমবার সকালে বাবা সবুজ হোসেনের কাছে হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ বৃষ্টি খাতুনের লাশ হস্তান্তর করেন


ঢাকা বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here