
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রামাদান-২০২৪ কে স্বাগত জানিয়ে ড্রীম হোমস নিয়ে আসছে রামাদানের নতুন গান তাকওয়ার রং ও বারাকার আলো।
গানটির কথা লিখেছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও কবি শহীদ সিরাজী এবং সুর দিয়েছেন জাগরন শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক, জনপ্রিয় শিল্পী ও সুরকার ক্বারী মোঃ নুরুদ্দীন। গানে কন্ঠ দিয়েছেন শিল্পী রহিত হাসান রাতুল, আফ্রিদী আজিজ, আবু বক্কার, আসাদুল, আলম, সামিউল, নূহু, মুস্তাকিম আড়িয়ান, সাহিদুল, মুসা, নাজমুস সাকিব, আবরার, রবিউল, সাকিরুল, নাহিদ ও সাফওয়ান।
ড্রীম হোমসের পরিচালক হাসনাইন আহমেদ জানান, তারা প্রতি বছর রামাদান, ঈদুল্ ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে নতুন গান পরিবেশন করে থাকেন। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সময় দেশাত্মবোধক ও ইসলামি নতুন নতুন গান পরিবেশন করে থাকে ড্রীম হোমস শিল্পীগোষ্ঠী। ইতিমধ্যে তাদের ষোলটি মৌলিক গান রিলিজ পেয়েছে। তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল Dream Homes Media-তে গানগুলো পরিবেশিত হবে।
মু. নুরুদ্দীন এর পরিচালনায় গানটি অডিও, ভিডিও করা হয় ধানশালিক স্টুডিওতে। সার্বিক পরিচালনায় ছিলেন হাসনাইন আহমেদ।













