বাউফলে ২কেজি ৫২৫গ্রাম গাঁজা উদ্ধার, ২জন আটক

0
297

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ২ কেজি ৫২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রহমান (২১) ও ইসমাইল হোসেন ওরফে নাঈম (২১) নামের দু’জন মাদক কারবারিকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

শুক্রবার (১৫ ই মার্চ) দুপুর দেড়টার সময় বাউফল থানার এস আই নাসিরউদ্দিন, এস আই আবুল বাশার, এস আই নজরুল ইসলাম এবং এস আই শোভন সঙ্গীয় কনস্টেবলদেরসহ একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনাকালে ০২ কেজি ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আব্দুর রহমান (২১) বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মামুন মোল্লার ছেলে এবং ইসমাইল হোসেন ওরফে নাঈম (২১) কেশবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


বাউফলে ২কেজি ৫২৫গ্রাম গাঁজা উদ্ধার, ২জন আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here