খোকসায় কেজিতে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ

0
162

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ তরমুজ। রোজা শুরুর পর থেকে তরমুজের দামও বাড়ছে। তিন দিনের ব্যবধানে প্রতি কেজি অপরিপক্ক তরমুজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়। অথচ তিন দিন আগে ৫০-৫৫ টাকার মধ্যে পাওয়া যেত।

শনিবার (১৬ মার্চ) দুপুরে খোকসা পৌর বাজার খোকসা উপজেলার শোমসপুর বাজার, বিলজানি বাজার,এক্তারপুর বাজার এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তরমুজ ক্রেতা দিনমজুর সৌমিল মিস্তি মোঃ রতন মোল্লা (৩৩) বলেন, দিন শেষে ৪০০-৫০০ টাকা মজুরি পায় ইফতারির জন্য বাজারে তরমুজ কিনতে এসেছি। কিন্তু অপরিপক্ক তরমুজ ৮০ টাকা কেজি। একটা তরমুজ কেনার বাজেট আমার নেই এজন্য আজ কিনব না। রোজার আগে যে তরমুজ ৫০-৫৫ টাকা কেজি ছিল, সেই তরমুজ রমজানে ৮০ টাকা কেজি। এটা দুঃখজনক।’

তরমুজ ক্রেতা শরীফ হোসেন ও সুমন বলেন, ‘বাড়ির সবাই রোজা আছে। ইফতারের জন্য ৮০ টাকা কেজি দরে তরমুজ কিনলাম। তরমুজ এখনও পরিপক্ক না। তবুও কিনলাম।’ তিন কেজি ওজনের একটা তরমুজ তিনি ২৪০ টাকা দিয়ে কিনেছেন।

পৌর বাজারের আলমগীর হোসেন আলম বলেন, ‘৮০ টাকা কেজি দরে ২০০ টাকা দিয়ে একটা তরমুজ কিনেছিলাম। বাসায় এনে ইফতারের আগে কেটে দেখি অপরিপক্ক। তরমুজের ভিতরে সাদা। স্বাদও ভালো না। বাজারে অপরিপক্ক তরমুজ বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এতে আমার মতো অনেকে প্রতারিত হচ্ছে।’


খোকসায় কেজিতে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here