দুমকিবাসি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় রেজওয়ানা হিমেলকে

0
262

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

আসন্ন উপজেলা নির্বাচনে পটুয়াখালী দুমকি উপজেলা বাসীদের এবারের নির্বাচনে স্বপ্ন দেখাতে নয় স্বপ্ন বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েই শীর্ষ আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নবীন নেতৃত্ব সৈয়দা রেজওয়ানা হিমেল।

আধুনিক স্মার্ট দুমকি উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবারের উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠের হিসাব নিকাশ পাল্টে দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাজনৈতিক পরিবারের নতুন সম্ভবনাময়ী মুখ হিমেল।

জানা যায়,সৈয়দা রেজওয়ান হিমেল এর জন্ম ও বেড়ে উঠা পটুয়াখালী জেলার দুমকি উপজেলার জলিশা গ্রামে, বাবা সৈয়দ ফরহাদ হোসেন (অবসরপ্রাপ্ত শিক্ষক), মা হোসনেয়ারা বেগম (প্রধান শিক্ষক) সরকারী প্রাথমিক বিদ্যালয়। পড়ালেখা করেছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, একজন শিক্ষিত, কর্মদক্ষ, মানুষের বিপদের আপনজন, সৎ ও সততার উত্তম সমন্বয়, তারুণ্যদীপ্ত রেজওয়ানা হিমেল , নিজেকে গড়ে তুলেছেন।

শতভাগ বাস্তবায়ন করার সম্ভাবনার জায়গা থেকে দুমকি বাসীকে স্বপ্ন দেখাতে চান ও তা বাস্তবায়নে কাজ করতে চান, তিনি মনে করেন সরকারি বা বিদেশি প্রজেক্ট এনে দুমকিতে বড় বড় প্রজেক্ট এনে এই জনপদকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দেওয়া সম্ভব, শতভাগ আত্নবিশ্বাশি সামনে যে সময় ও সুযোগ এসেছে তা তিনি দুমকির উন্নয়নে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চান। সৈয়দা রেজওয়ানা হিমেলকে উপজেলার ভাইস-চেয়ারম্যান হিসাবে দেখতে চায় দুমকির সর্বস্তরের জনগন।

সৈয়দা রেজওয়ানা হিমেল বলেন, একটা যুবজাগরণের স্বপ্ন দেখেন যেখানে ছোটরা বড়দের সম্মান আর বড়রা ছোটদের স্নেহ করবে, সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত সৌহার্দ্যপূর্ণ সাম্ম্যের জনপদ গড়ে তুলতে চান তিনি, বহু রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযোগী ও প্রয়োজনের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন অপ্রতুল এরূপ অনেক বিষয় সুপরিকল্পিত পরিকল্পনার আওতায় এনে উন্নয়ন নিশ্চিত করে দুমকি উপজেলাকে দেশের মধ্যে অনুকরণীয় উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তথ্যপ্রযুক্তি নির্ভর সময়োপযোগী নেতৃত্ব হিমেল দুমকিবাসীকে গতানুগতিক উন্নয়নের পাশাপাশি স্বপ্ন দেখাতে চান বড় বড় মেগা প্রজেক্ট দুমকিতে এনে তা বাস্তবায়ন করে সারাদেশের মধ্যে অনুকরণীয় স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে।

তিনি আরো বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে, জনসচেতনা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। আমাকে নির্বাচিত করলে আমি সাধারন জনগনের সেবা করার সুযোগ পাবো।


দুমকিবাসি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় রেজওয়ানা হিমেলকে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here