
আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় হতদরিদ্র, এতিম, বিধবাদের মাঝে জাকাতের ছাগল বিতরণ করেছে শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট।
হতদরিদ্র, এতিম, বিধবাদের স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাকাতের ছাগল বিতরণ করে আত্ম মানবতার সেবায় নিয়োজিত ভেড়ামারার এই সংগঠন টি।
উক্ত জাকাতের ছাগল বিতরণের সময় উপস্থিত ছিলেন সামসুদ্দীন-মাহামুদা ট্রাস্টের সদস্য সচিব বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জ্বল, সদস্য জাহেদ আহমদ, ভেড়ামারা মাহমুদা ক্লিনিক এর সত্ত্বাধিকারী শাহেদ আহমেদ (গামা)।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন রুবেল অটোর স্বত্বাধিকারী গোলাম মোস্তফা রুবেল, ভেড়ামারা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইস্কান্দার আলী, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান শাহিনসহ গুনী ব্যাক্তি বর্গ।













