কুষ্টিয়া ভেড়ামারায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন BDEA আহবায়ক কমিটি গঠন

0
216

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় পথ চলা শুরু হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন (BDEA) এর। প্রথমবারের মত শুভ সূচনা হলো উন্নয়নের কারীগর,ডিপ্লোমা প্রকৌশলীদের এই সংগঠনের।

এর পূর্বে বিভিন্ন সময় অনেকবার এই পদক্ষেপ নেয়া হলেও সফলতা আসেনি এই সংগঠনটির,তবে এবার দৃঢ় সংকল্প নিয়ে পথ চলা শুরু করলো ভেড়ামারার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ।

তার ই লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও গঠন করা হয়েছে,গত ১০ তারিখ রাত ৯ টায় ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম এর অফিস কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে ভেড়ামারা উপজেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রথমবারের মত একত্রিত হয়ে, উপস্থিত সবার সম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করে।খুব শীগ্রই সংগঠনটির গঠনতন্ত্রসহ পরবর্তী কার্যক্রমকে গতিশীল করার জন্য খুব দ্রুতই পদক্ষেপ নেয়া হবে বলে জানা যায়।

এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম,এম আবুল কালাম আজাদ শহীদ, ইঞ্জিনিয়ার মোস্তফা মনোয়ার সাগর, ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইমরুল হক, ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,ইঞ্জিনিয়ার একেএম পারভেজ রতন, ইঞ্জিনিয়ার নাসিম আহমেদ মুন্না

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আহসান উল্লা শিপন, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম সপন, ইঞ্জিনিয়ার রাহাতুল ইসলাম ঝন্টু, ইঞ্জিনিয়ার মিলন, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মজুমদার, ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ ও ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান।

উক্ত কমিটিতে বিশিষ্ট ঠিকাদার ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তিনি বলেন দেশ ও দেশের বাইরে উন্নয়নের বৃহৎ একটি অংশে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে ২য় শ্রেনীর এই ইঞ্জিনিয়ারগণ, মাঠ পর্যায়ে উন্নয়নের কারীগর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অথচ আমরা অনেকাংশেই অবহেলিত,তাই ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের স্বার্থ নিয়ে কাজ করার উদ্দেশ্য ভেড়ামারায় উক্ত এসোসিয়েশন গঠন করা হয়।

তিনি আরো জানান ভেড়ামারার সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কে নিয়ে একসাথে আমরা পথ চলবো,যেখানে সবাই সবার পাশে দাড়াবো এবং তাদের স্বার্থ নিয়েই কাজ করবো।খুব শীগ্রই আরো সদস্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এসময় ভেড়ামারা উপজেলার সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দলমত নির্বিশেষে একত্রিত হওয়ার আহবান ও জানান তিনি।


কুষ্টিয়া ভেড়ামারায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন BDEA আহবায়ক কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here