
মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
ময়মনসিংহ নেত্রকোনা জেলার মধ্যস্থল শ্যামগঞ্জ বাজারে ১৭ই এপ্রিল রোজ বুধবার ময়মনসিংহ জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫, ৩৭, ৪৩ এর নীতিমালা অনুযায়ী পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সর্তক করা হয়।
ময়মনসিংহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়। ভগবতী মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানকে ৫০ হাজার, বিসমিল্লাহ খান মিষ্টান্ন ভান্ডার কে ১৫ হাজার, মেসার্স মন্ডল হার্ডওয়ারকে ১০ হাজার, গৌতম হার্ডওয়ার ১০ হাজার ও মেসার্স ভবেন্দ্র স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব “মজিবুর রহমান মানিক” বলেন আজকের ভোক্তা অধিকারের এই অভিযানকে সাধুবাদ জানাই। কিন্তু এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন আজকের এই অভিযান উল্লেখ্য কিছু ব্যবসায়ীদের উদ্দেশ্য করে পরিচালিত হয়েছে, যা আজকের এই অভিযানকে প্রশ্নবিদ্ধ করে। শ্যামগঞ্জ বাজারে মাংসের দোকান, মুরগির দোকান, ওষুধের ফার্মেসি, তেলের মিল, ফলের দোকান গুলোতেই মনিটরিং করা দরকার বলে তিনি মনে করেন। শ্যামগঞ্জ বাজারের ইজারাদার মোঃ আবু তাহের বলেন, উদ্দেশ্য প্রণীত কেউ এই অভিযান পরিচালিত করে থাকলে তা দুঃখ জনক। তবে মাঝে মাঝে এ ধরনের অভিযান পরিচালনা করা দরকার তাহলে অসাধু ব্যবসায়ীরা জনগণকে প্রতারিত করতে পারবে না।
শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী আল-আমিন মন্ডল বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অভিযানকে আমি স্বাগত জানায় কিন্তু বাছাইকৃতভাবে এরকম চার-পাঁচ জন ব্যবসায়ীদেরকে টার্গেট না করে বাজারের সমস্ত ব্যবসায়ীদের ভেজাল দ্রব্য মূল্যের উপরেও যেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অভিযান অব্যাহত থাকে, এশিয়ান পেইন্ট ও বার্জার পেইন্ট রং কোম্পানির পন্যের গায়ে দুই ধরনের মূল্য থাকায় এর জরিমানা তাহার মন্ডল প্রতিষ্ঠানকে বহন করতে হয়েছে।













