
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোল্লা শাহাদাত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন।
রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টা ৫০ মিনিটে নিজ পৈতৃক বাড়িতে বার্ধক্য জনিত অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর ওনার স্ত্রী এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
আজ সোমবার ২২ এপ্রিল বাদ জোহর ইতনা পূর্বপাড়া মরহুমের নিজ বাড়িতে বীর নিবাসের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় লোহাগড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় নবাগত লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইতনা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডর কাজী আকবর হোসেন, সাংবাদিক খন্দকার ছদরুজ্জামান ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ইতনা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে ইতনা পূর্বপাড়া করব স্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।













