বাউফলে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

0
75

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। মাত্র ২ মাস পর চাকুরি থেকে তার অবসরে যাওয়ার কথা ছিলো।

শাহআলম খান বাউফল পৌরশহরের ৩নং ওয়ার্ডের মরহুম সৈয়দ আলী খানের ছেলে। শাহআলম খানের ছোট ভাই বাউফল পৌর যুবলীগের সভাপতি মামুন খান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। সোমবার রাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব হলে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে শাহআলম খানকে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


বাউফলে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here