
হাফিজুল ইসলাম বকুল খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নি:) মো: কবির হোসেন মোল্লা ও এ এস আই (নি:) মোঃ সোহেল রানা সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন
আসামী ১/ মোঃ আব্দুর সামাদ (২৪) পিতাঃ মোঃ শামসুল মন্ডল, স্থায়ী ঠিকানা গ্রাম- পদ্মবিলা (কদমজানী) উপজেলা/থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া, বাংলাদেশ
আসামি ২/ মোঃ রুমন বিশ্বাস (৩৫) পিতাঃ মৃত আফজাল বিশ্বাস। স্থায়ী ঠিকানাঃ গ্রাম- শোমসপুর, উপজেলা/থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া। দুইজন আসামির নিকট থেকে ০৮+০৩=১১ (এগারো) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে খোকসা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী দ্বয়ের বিরুদ্ধে নিয়মিত খোকসা থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের কে দুপুর দুইটায় কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ বলেন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত রয়েছে।













