কুষ্টিয়া ভেড়ামারায় আইন শৃঙ্খলার অবনতি, সাংবাদিকের স্ত্রী ছিনতাই এর কবলে

0
185

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় হয়েছে আইন শৃঙ্খলার অবনতি,ছিনতাই এর শিকার হয়েছেন এক সাংবাদিকের স্ত্রী।

গতকাল ২৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে শহরের তালতলা মসজিদ রোডে উক্ত ছিনতাই এর ঘটনা ঘটেছে। এই ছিনতাই এর শিকার হয়েছেন দৈনিক একুশে নিউজ এর সাংবাদিক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের স্ত্রী সাজিয়া সাবনাজ।

জানা যায় প্রাইভেট পড়ানো শেষ করে বাড়ি ফেরার পথে ভেড়ামারা শহরের তালতলা মসজিদ রোডে দুজন ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে মটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

এতে তার কোন ক্ষতি না হলে ও তার ২টি মোবাইল, নগদ এক হাজার পাচ শত টাকা, এনআইডি কার্ডসহ হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ব্যাপারে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। নিউজটি করা পর্যন্ত ছিনতাইকৃত মালামাল উদ্ধারের খবর পাওয়া যায়নি।


কুষ্টিয়া ভেড়ামারায় আইন শৃঙ্খলার অবনতি, সাংবাদিকের স্ত্রী ছিনতাই এর কবলে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here