নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিপিএম পদকে ভূষিত

0
69

অনলাইন ডেস্ক:

২০২১ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য স্বীকৃতি হিসেবে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা পদক) পাচ্ছেন।

২০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রেম সিনিয়র সহকারী সচিব সিরাজুম মুনিরা স্বাক্ষিরত এক প্রজ্ঞাপনে প্রশংসনীয় অবদানের জন্য নাটোরের পুলিশ সুপারসহ ২৫ জন পুলিশ সদস্যেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা প্রদান করা হয়েছে ।

লিটন কুমার সাহা বলেন, এই অর্জন আমার একার নয়। নাটোর জেলা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগিদার।  জেলা পুলিশের প্রতিটি সদস্য আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে জেলা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা। এসপি লিটন কুমার সাহা তার কর্মজীবনের আরো সাফল্যের জন্য সবার কাছে দোয়া, আশির্বাদ ও সহযোগিতা চেয়েছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা পদক) ভূষিত হওয়ায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ, জেলা পুলিশের বিভিন্ন সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন ।


নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিপিএম পদকে ভূষিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here