মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে ইমান আলীর আত্মহত্যা

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর ডাসারে গলায় ফাঁস দিয়ে মধ্যে বয়সী এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। তার নাম ইমান আলী ফকির। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ফকির বাড়ী থেকে তার মতৃদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমান আলী ফকির মৃত: লাল মিয়া ফকিরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায় যে, ইমান আলী ফকির মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুরের দিকে বাড়ীর পূর্ব পাশে কাপলা গাছের সাথে
লাইলেন রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ীর আশেপাশের লোকজন দেখতে পেয়ে নিহত ব্যক্তির ভাগীনা মো: হাসান শিকদার কে খবর দিলে স্থানীয় লোকজনের সহায়তায় মৃতদেহ মাটিতে নামানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাসার থানার অফিসার ইনচার্জ মো: হাসানুজ্জামানের নেতৃত্বে এস আই হাফিজুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রাত্রে মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে ডাসার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঘটনার সত্যতা ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান নিশ্চিত করেছেন।


মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে ইমান আলীর আত্মহত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here