আমতলী আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্বগ্রহণ ও প্রথম সভা

0
69

মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনা জেলা আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের অন্তর্গত আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলেও প্রতিষ্ঠার (৪৪) বছর পেরলেও অভিভাবকের প্রত্যক্ষ ভোটে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্ভব হয়নি। ২০২১ খ্রিস্টাব্দে মোঃ মোশাররফ হোসেন হিরু সভাপতি হয়ে এই নির্বাচন প্রক্রিয়া চালু করেন।

তারই ধারাবাহিকতায় আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৪। অদ্য ২৭/০৩/২০২৪ খ্রি. অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক শাখায় ও প্রাথমিক শাখায় মোট ভোট ছিল ৩২৬ তার মধ্যে ১৯০ পেয়ে নির্বাচত হয়। মাধ্যমিক শাখায় ১। মো.ফিরোজ আলম ২। কাওসার আহমেদ, প্রাথমিক শাখায় ১।  জসিম তালুকদার ২। ফরাদ হোসেন, সংরক্ষিত নারী ১/ মোসাঃ নুসরাত জাহান, অভিভাবক সদস্য মোঃ ফিরোজ আলম ও মোঃ ফরাদ হোসেন এর প্রস্তাব ও সমর্থনে সভাপতি নির্বাচিত হন আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. মিজানুর রহমান।

সভাপতি নির্বাচিত হওয়ার পরে আজকেই ছিল তার প্রথম সভা তিনি সভায় উপস্থিত থেকে উপস্থিত অতীতের সন্মুখে বক্তব্য রাখেন। তিনি বলেন আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় উপজেলার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন হিসাবে আমরা অতিষ্ঠ করতে পারি। তার জন্য আপনাদের সকলের সুপরামর্শ সার্বিক সহযোগিতা কামনা করছি। এছাড়াও আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় বারের মতো শতভাগ শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিল নব নির্বাচিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলি। ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিদ্যালয়ের সাবেক ছাত্র সংঘ পরিষদ জাগরণ এর আহবায়ক মো. তৌফিকুর ইসলাম (সংবাদকর্মী) ও অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমতলী, বরগুনা। তিনি বলেন সকল শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মু্ক্ত রাখতে হবে এতে শিক্ষার পরিবেশ ভালো হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রফিকুল ইসলাম রিপন, চেয়ারম্যান, ৩নং আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মোশাররফ হোসেন হিরু নির্বাহী পরিচালক রূপসী গ্রুপ ঢাকা, আজীবন সদস্য ও সাবেক সভাপতি অত্র বিদ্যালয়।


আমতলী আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্বগ্রহণ ও প্রথম সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here