বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

0
93

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের আপন দুই ভাই তমিজ উদ্দীন (৪৮) ও রবিউল ইসলাম (৪০) মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিহতরা হলেন করিয়া বর্মোতল গ্রামের দবিজ উদ্দীনের দুই ছেলে।

গত শুক্রবার রাতে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া বর্মোতল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া বর্মোতল গ্রামের দবিজ উদ্দীনের বড় ছেলে তমিজ উদ্দিন শয়ন ঘরে বিদ্যুৎতিক পাখা ঠিক করার সময় সে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়ে গিয়ে ছটফট করে এসময় তার স্ত্রী চিৎকারে তার ছোটভাই রবিউল ইসলাম তার বড় ভাইকে বাঁচাতে এগিয়ে এসে তার হাত ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইভাই ছটফট করতে করতে মৃত্যু বরণ করে। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মেইন সুইচ বন্ধ করে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। পল্লী বিদ্যুৎ সমিতি বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের ইনচার্জ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে অফিসের একটি টিম সেখানে পাঠানো হয়। তাদের দুই ভাইয়ের জানাজা নামাজ ও দাফন কাজ আজ শনিবার (২৫ মে) করিয়া বর্মোতল গ্রামে অনুষ্ঠিত হবে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।

একই সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। দুই ভাইয়েই বিবাহিত তাদের দুজনের স্ত্রী ও সাতজন সন্তান রয়েছেন। তারা দুই ভাই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাদের মৃত্যুতে পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছেন।

এবিষয়ে স্থানীয় ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here