কুষ্টিয়া কুমারখালী জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাবীর হাতে দেবর আহত

0
134

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা কুমারখালীতে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ হোগলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে দেবরের গোপনাঙ্গ কেটে দেবার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে জগন্নাথপুর ইউনিয়ন এর হোগলা গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে দেবর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি আছে।

গোপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ এর হোগলা গ্রামের মৃত গফুর শেখের দুই ছেলে জালাল শেখ ও হেলাল শেখের মধ্যে বাড়ির জমির রাস্তা নিয়ে বিরোধ ছিলো। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে একই বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলে জালাল শেখ ও তার স্ত্রী উভয় মিলে ছোট ভাই হেলাল কে মারপিট করে। এবং মারপিটের একপর্যায়ে জালাল শেখের স্ত্রী রোজিনা ধারালো অস্ত্র দিয়ে তার দেবর হেলাল শেখের গোপনাঙ্গ কেটে দেয় হেলাল অসুস্থ হয়ে পরেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সাঈদ সাকিব জানান, ধারালো কোন অস্ত্র দিয়ে কেটে দেওয়ায় গোপনাঙ্গের এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গোপণাঙ্গ সেলাই করে রোগীকে কুমারখালী হাসপাতালে ভর্তি রাখা হয়েছে তিনি আরো বলেন রোগীর অবস্থা খুব বেশি একটা ভালো না উন্নত চিকিৎসার জন্য একজন যৌনি বিশেষজ্ঞ ডাক্তার দেখালে ভালো হয় আমরা যথাযথ চেষ্টা করব রোগি কে সুস্থ করার জন্য।


কুষ্টিয়া কুমারখালী জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাবীর হাতে দেবর আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here