দুমকিতে রেমালে কবলিত অসহায় মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেহেদি হাসান মিজান

0
74

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

দুমকিতে ঘূর্ণিঝড় রেমাল এর তাণ্ডবে উপজেলা বাসির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেহেদি হাসান মিজান মানুষদের পাশে দাঁড়ান।

বন্যা চলাকালীন সময়ে তিনি অসোহায় মানুষদের শুকনো খাবার চিড়া মুড়ি বিস্কিট এবং খিচরি তাদের হাতে তুলে দেন। এতে সাধারন মানুষের কাছে আস্থার প্রতিক হয়ে উঠেছেন আনারস মার্কার প্রার্থী মেহেদি হাসান মিজান। বন্যা চলাকালীন সময়ে অসহায় মানুষের ঘড়ে ঘড়ে খাবার পৌঁছে দেন। বিগত দিন গুলোতেও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দুমকি উপজেলার চেয়ারম্যান আনারস মার্কার প্রার্থী মেহেদি হাসান মিজান।

সকল জনসাধারণের কথা, তাদের বিপদে পাশে ছিলো মেহেদি হাসান মিজান তাকেই তারা উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। সামনের দিন গুলোতে আনারস মার্কার প্রার্থী মেহেদী হাসান মিজান বিজয়ী হলে আরো ভালো ভাবে তাদের পাশে দাঁড়াতে পারবে।

পটুয়াখালী দুমকি উপজেলা নির্বাচন ২৯শে মে হওয়ার কথা থাকলেও রেমালের তান্ডবে নির্বাচন স্থগিত করা হয়। মোট পাঁচটি ইউনিয়ন নিয়ে দুমকি উপজেলা গঠিত। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭১ হাজার এবং এতে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করেন।

রিটার্নিং অফিসার বলেন পুনরায় ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আগামি ৯ই জুন প্রশাসনের সহায়তায় একটি অবাদ, সুষ্ট নির্বাচন হবে। তাই আবারো মাঠে নেমেছেন নির্বাচনী প্রার্থীরা। মানুষের দারে দারে গিয়ে চাইছেন ভোট।


দুমকিতে রেমালে কবলিত অসহায় মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেহেদি হাসান মিজান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here